এক নজরে রাজাপুর কামিল (এম.এ.) মাদরাসা

রাজাপুর কামিল (এমএ) মাদরাসা ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার শুরুতে এর নাম ছিল রাজাপুর মাদরাসা। পরবর্তীতে সময়ের ধারাবাহিকতায় এটি রাজাপুর ইসলামিয়া দাখিল মাদরাসা, রাজাপুর ইসলামিয়া সিনিয়র মাদরাসা এবং রাজাপুর ফাযিল মাদরাসা নামে পরিচিত ছিল। বর্তমানে প্রতিষ্ঠানটি উন্নীত হয়ে রাজাপুর কামিল (এমএ) মাদরাসা হিসেবে পরিচালিত হচ্ছে।

এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন রাজাপুর, ঝালকাঠির কৃতী সন্তান মরহুম মাওলানা মোঃ জিন্নাত হোসেন খান। তাঁর উদ্যোগ ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়ে ধীরে ধীরে এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ দ্বীনি ও আধুনিক শিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে।

মাদরাসাটি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। এটি রাজাপুর থানা ও উপজেলা কমপ্লেক্সের মাঝখানে অবস্থান করায় যোগাযোগ ও প্রশাসনিক দিক থেকে অত্যন্ত সুবিধাজনক স্থানে অবস্থিত।

প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম ধাপে ধাপে সম্প্রসারিত হয়েছে। প্রথমে

বিস্তারিত...
শিক্ষক মন্ডলী